কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের হাটখোলায় গত সোমবার থেকে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী রাসমেলা। এই মেলাকে ঘিরে ব্যাপক আনন্দ ওই অঞ্চলে। জানা যায়, গত সোমবার থেকে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী রাসমেলা কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের হাটখোলায়। শনিবার এই মেলার শেষ দিন। বৃহস্পতিবার এই মেলায় যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তাকে গীতা ও উত্তরীয় উপহার দিয়ে বরন করে নেন মেলা কর্তৃপক্ষ। পুরো এলাকায় মেলা ও কীর্তন ঘুরে দেখেন তিনি।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী মেলায় উপস্থিত হয়ে জানান, তিনি এখানে আসতে পেরে খুব খুশি। এখানে আসার জন্য
মেলা কর্তৃপক্ষ তাকে বার বার বলেছিলেন আজ তিনি এখানে আসতে পেরে খুশি। আগামী দিনে যেন এই মেলা ও এখানকার গ্রামবাসী খুশি থাকে তা
ঈশ্বরের কাছে প্রার্থনা করি বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9SKYn97gpl8